রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুুতার জের ধরে মা ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানতলীতে পূর্ব শত্রুুতার জের ধরে মা ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী সবুজ বাহিনী।আব্দুল আজিজ বাদী হয়ে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, আমি মোঃ আব্দুল আজিজ পিতা মৃত ফজলুল রহমান সাং পাঠানতলী জেলা নারায়নগঞ্জ লিখিতভাবে বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, সবুজ (২৮) পিতা বাছেদ, মোঃ বাছেদ, মো. পিয়ার আলী উভয় পিতা শুক্কুর আলী, শোভন পিতা মোঃ বাছেদ,জেলা নারায়নগঞ্জ সহিত দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসিতেছে। গত ২৬/১/২৪ সকাল ১১ টায় বিবাদীগন আমার বসতবাড়ির জায়গায় ইটবালু রাখলে ইটবালু সরিয়ে নিতে বলে। উক্ত ইটবালু সরিয়ে না নেওয়াতে বিবাদীগণ আমাকে ও আমার মাকে মারপিট করিতে থাকে। আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা বেদনাদায়ক জখম করে। আমাকে রক্ষা করিতে গেলে আমার মাকেও মারপিট করে জখম করে।

আমাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন আসিয়া আমাদেরকে উক্ত বিবাদীদের হাত থেকে রক্ষা করে।

উক্ত বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলে হুমকী প্রদান করে। এতে আমরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102