শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

আমাদের নিরাপত্তা হুমকির মুখে- তৈমূর আলম খন্দকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ 🪪

তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি প্রার্থী এ্যাড, তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচনী পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা বিরোধী প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছি তাদের উপর হামলা বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তা হুমকির মুখে। আমরা শুধু অভিযোগ করে আসছি সে অনুযায়ী প্রতিকার পাচ্ছি না।

শনিবার (২৩শে ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় প্রচারণাকালে গনমাধ্যমের কর্মিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তৈমূর বলেন, শুক্রবার মুড়াপাড়া বাজারে আমার যে পোস্টার ছিলো সেগুলো ছিড়ে নৌকার পোস্টার টানানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না। চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করবো কিভাবে?

তিনি আরও বলেন, চনপাড়ার ঘটনায় এসপি যে ভূমিকা রেখেছে আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে, সেটার লক্ষণ দেখছি না। দিন যতই যাচ্ছে নৌকার লোকজন ততই অগ্নিমূর্তি ধারণ করছে।

তৈমূর বলেন, আমি বারবার বলছি এদেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশটাই আন্তর্জাতিকভাবে সংকটের মধ্যে পড়বে। একটা সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। সে অবস্থায় যারা নৌকা মার্কার লোক তারা এ অবস্থার সৃষ্টি করে তবে তারা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102