সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে রাখা নাফ পরিবহনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৭৮ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে থেমে থাকা নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরীতে রাস্তার পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর থেকে এই বাসটি এখানে থেমে ছিল। সন্ধ্যায় হঠাৎ করে দেখি একটু একটু করে আগুন জ্বলছে। আমরা সবাই বালি ও পানি দেই কিন্তু আগুন নেভে না। সিট গুলিও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নেভায়।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

এ বিষয়ে গাড়ির মালিক মাসুদ পারভেজ জানায়,আমি বাসস্ট্যান্ড থেকে ফোন পেয়ে এসে দেখি আমার গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে। গাড়িটি পুড়ে যাওয়ার আমি ৪/৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন পথে বসা ছাড়া আর কোন উপায় নাই। আমি প্রশাসনের কাছে বিচার এবং সুষ্ঠ তদন্ত চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102