বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সিদ্ধিরগঞ্জসহ ২৭টি ওয়ার্ডে খেলার মাঠ ও বহুমুখী কমিউনিটি সেন্টার করার ঘোষণা নাসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৭ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমরা ক্ষমতা নয়, বরং জনগণের সেবার দায়িত্ব নিতে এসেছি। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষকে ভুল পথে পরিচালিত করতে চেয়েছিল। আমরা সেই অবস্থা থেকে তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাই।”

সোমবার ( ১৭ আগষ্ট ) সিদ্ধিরগঞ্জের আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস্ কলেজে ৬ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মোবাইলের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, “আগামী এক বছরের মধ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ২৭টি উন্নত মানের খেলার মাঠ (ফুটসাল) চালু করা হবে। এছাড়া ২৭টি ওয়ার্ডে বহুমুখী কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে, যেখানে ব্যায়ামাগার, লাইব্রেরি এবং ইনডোর গেমসের সুবিধা থাকবে। সাধারণ মানুষ সেখানে সাশ্রয়ী মূল্যে সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, “ব্যবসায়ী বা সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি, ভূমিদস্যুতা বা মাদকের সাথে সম্পৃক্ততা সহ্য করা হবে না। আমরা নারায়ণগঞ্জকে একটি স্বচ্ছ ও সুন্দর জনপদ হিসেবে গড়তে চাই। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, যদি কোনো চিহ্নিত ফ্যাসিস্ট বা অপরাধী পাওয়া যায়, তবে তাকে আইনের আওতায় আনুন। অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।”

জনস্বাস্থ্য রক্ষায় বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ১০ থেকে ১১ বছর বয়সী কিশোরীদের জরায়ু ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে মূল্যবান টিকা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে ১২ থেকে ৪৯ বছর বয়সী নারীদেরও এই টিকার আওতায় আনা হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশন মশা নিধনে কাজ করছে, কিন্তু প্রতিটি ঘর ও আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।”

নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, “বিশ্বব্যাংক, জাইকা ও এডিপির সহায়তায় বর্তমানে প্রায় ৩০০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এছাড়া সিদ্ধিরগঞ্জের প্রতিটি খাল পরিষ্কার করে খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। আমরা নারায়ণগঞ্জকে একটি ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”

বক্তব্যের শেষে তিনি স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার এবং ঐক্যবদ্ধভাবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102