বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৭ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাত ও দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী মাদানীনগর এলাকার আসাব উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৮) এবং নূরবাগ এলাকার মাসুমের ছেলে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুল (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল সোয়া ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের মাদানীনগর আল আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্যরা গোপন বৈঠকে মিলিত হয়। তাদের উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাত এবং নিষিদ্ধ সংগঠনগুলোকে পুনরায় সক্রিয় করা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে **সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ০৯/১০/১১/১২ ধারায়** একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। দলটি ২৩ জুলাই সকালে মাদানীনগর এলাকা থেকে মাসুদ মিয়াকে এবং রাতে বাগমারা এলাকা থেকে রাহুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102