বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

খানপুর হাসপাতালে এড. টিপুর আকস্মিক পরিদর্শন: চিকিৎসা ও খাবারের মান নিয়ে রোগীদের সাথে সরাসরি কথা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০৩ 🪪

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট টিপু রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি হাসপাতাল থেকে নিয়মিত ও সঠিক সময়ে ওষুধ সরবরাহ করা হচ্ছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চান। এছাড়া রোগীদের পরিবেশন করা খাবারের মান এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও তিনি রোগীদের সাথে কথা বলেন।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হাসপাতালটি সাধারণ মানুষের আস্থার জায়গা। রোগীরা এখানে এসে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় এবং সঠিক সময়ে চিকিৎসাসেবা ও ওষুধ পায়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। খাবারের মান এবং চিকিৎসার পরিবেশ ঠিক রাখতে আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাব।”

পরিদর্শনকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, রোগীদের সেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। অসহায় ও সাধারণ মানুষ যেন সরকারি এই হাসপাতালের সুফল পুরোপুরি পায়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে আরও যত্নশীল হতে হবে।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট টিপুর এই আকস্মিক পরিদর্শনে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। তারা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তার কাছে সরাসরি তুলে ধরেন এবং তিনি সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102