শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা

শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৪ 🪪
জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মো: আদিল-এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ জুলাই বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের এক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগর শাখা। এর আগে শহীদ আদিলের কবরে দোয়া ও মুনাজাত করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার ও নেতৃবৃন্দ। 
​’জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত ও আত্মত্যাগ এদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ মো: আদিলসহ সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি পবিত্র কুরআনের সূরা আলে-ইমরানের ১৬৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন— ‘আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের তুমি মৃত মনে কর না; বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকা প্রাপ্ত হচ্ছে।’ শহীদদের এই অমর চেতনাকে ধারণ করেই আমাদের একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এসময় তিনি শহীদ মো: আদিলের স্মৃতিচারণ করে বলেন, স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে ছাত্র-জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল, তার চেতনাকে সমুন্নত রাখতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণে একটি সুশৃঙ্খল ও ন্যায়পরায়ণ সমাজ গঠনে ছাত্রশিবির সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।
​অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন,  শহীদ আদিলের পিতা আবুল কালাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
​আলোচনা সভা শেষে শহীদ মো: আদিলসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102