সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫০ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিচার, শাসন ও আইন বিভাগের পাশাপাশি আধুনিক যুগে সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে সংবাদপত্রের সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি। আমার বিরুদ্ধে নিউজ হলেও আমি কখনও প্রতিবাদ দিই না; কারণ আমি মনে করি, সংবাদপত্রের এই লেখনী আমার জন্য একটি সতর্কবার্তা। এর মাধ্যমে নিজের কোনো ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ পাওয়া যায়।”

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বর্তমানে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এই মাধ্যমগুলোকে রাষ্ট্র, সমাজ ও জনগণের স্বার্থে কথা বলতে হবে। সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং পিছিয়ে পড়া মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে আপনাদের লেখনীতে তুলে ধরুন। সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে।”

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরার পরেই বলেছেন— ‘I have a plan’। সেই পরিকল্পনা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা গত সরকারের চেয়ে ভিন্ন এবং উন্নত কিছু করে দেখাতে চাই। জনগণের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। যদি আমরা আগের মতোই কাজ করি, তবে তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। আমাদের এমন কাজ করতে হবে যা সরাসরি জনকল্যাণে আসে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সাংবাদিকরা অত্যন্ত দায়িত্বশীল। প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে আরও শৃঙ্খলা ফিরে আসবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করবে বলে আমার বিশ্বাস।”

অনুষ্ঠানে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ১১তম বর্ষপূর্তির শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি তাদের পেশাদারিত্ব ও ইথিকস বজায় রেখে যুগের পর যুগ টিকে থাকবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102