শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা

এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফ ও শ্যামলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১০২ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ ও মেহেদী হাসান শ্যামল।

শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন উপলক্ষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটা হয়।

ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ ও মেহেদী হাসান শ্যামলের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির হোসেন খোকন, জাবের, পলক, আকাশ ও জাকারিয়া রুবেলসহ দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ মাসুকুল ইসলাম রাজীবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন এবং বিএনপিকে শক্তিশালী করতে রাজীব ভাইয়ের নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা। আগামী দিনে তাঁর হাত ধরেই এই জনপদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে কেক বিতরণ করা হয় এবং এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102