শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা

নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২৮ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের জেলা নেতৃবৃন্দ প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে পল্লী চিকিৎসকদের ভূমিকা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনা শেষে সংগঠনের নেতারা নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসকের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুক্তার হোসেন।

আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম স্বপন, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন জুয়েল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর হোসেন। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102