বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তুহিন এখনো ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১৭ 🪪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জের কোতালের বাগ এলাকার যুবলীগ নেতা নাছির উদ্দিন তুহিন। এতে স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নাছির উদ্দিন তুহিন কোতালের বাগ এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও দমন-পীড়নের অভিযোগে তুহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। মামলার পর কিছুদিন তিনি আত্মগোপনে থাকলেও বর্তমানে তাকে এলাকায় প্রকাশ্যেই চলাফেরা করতে দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং মামলা থেকে বাঁচতে নানা মহলে তদবির চালাচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় যুক্ত থাকা সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তবে তা শহীদদের রক্তের সাথে বেইমানি। তারা অবিলম্বে নাছির উদ্দিন তুহিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির শঙ্কা কাজ করছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102