বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব  ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন ও নৌপথের কার্যকর ব্যবহারে BIWTA চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্

ত্বকী হত্যার ১৬০ মাস: ‘এক দখলদার হটিয়ে অন্য দখলদার চাইনি’—নারায়ণগঞ্জে আলোক প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২৯ 🪪

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৬০ মাস পূর্ণ হলেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সন্ধ্যায় আলী আহমদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ব্যবস্থার পরিবর্তন চাইলেও চাঁদাবাজি ও দখলের মহোৎসবে কোনো পরিবর্তন আসেনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুস্বপ্নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এছাড়া বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে রফিউর রাব্বি বলেন, “নারায়ণগঞ্জে যে ওসমান পরিবার হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারাই ত্বকীকে হত্যা করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ঘাতকদের রক্ষার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, তাকে পালিয়ে যেতে হয়েছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, সেই ওসমান পরিবারের লুটপাট ও চাঁদাবাজির সকল ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোক দখল করে নিয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “ফেরিঘাট, পরিবহন, হাটবাজার ও স্ট্যান্ড থেকে এখন বিএনপির লোকজন চাঁদা তুলছে এবং সেই টাকা বিদেশে পালিয়ে থাকা ঘাতকদের কাছে পাঠানো হচ্ছে। ঘাতকরা সেই টাকা দিয়ে দেশে স্বৈরাচারের পক্ষে মিছিল করাচ্ছে। আমরা এক দখলদারকে হটিয়ে আরেক দখলদার দেখতে চাইনি; আমরা চেয়েছিলাম বৈষম্যের অবসান ও স্বাধীন বিচার ব্যবস্থা।”

সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রধানমন্ত্রী চাইলে ১৯ দিনে বিচার হয়, আবার সাড়ে ১৩ বছরেও হয় না—এমন ব্যবস্থার পরিবর্তন চাই। ত্বকী হত্যার বিচার ও চার্জশিট দ্রুত দাখিল করার ব্যবস্থা করুন।”

বক্তারা অবিলম্বে ত্বকীসহ সাগর-রুনি, তনু এবং চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানে সকল শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। ২০১৪ সালে তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তবে এক দশকেও সেই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে পেশ করা হয়নি। এই বিচারহীনতার প্রতিবাদে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102