সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন ও কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৮ 🪪

নারায়ণগঞ্জে ফলজ সম্পদের গুরুত্ব তুলে ধরতে এবং স্থানীয় ফল চাষীদের উৎসাহিত করতে ‘জাতীয় ফল মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তিনি প্রদর্শিত নানা জাতের দেশীয় ফলের সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন। স্টল পরিদর্শনকালে তিনি বলেন, “পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশের ফল চাষে আরও বৈচিত্র্য আনা প্রয়োজন। উন্নত জাতের ফল চাষের মাধ্যমে আমরা যেমন ভিটামিনের চাহিদা পূরণ করতে পারি, তেমনি বানিজ্যিকভাবেও লাভবান হতে পারি।” তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফল চাষ বাড়ানোর জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন শাক-সবজি বীজ, প্রয়োজনীয় রাসায়নিক সার এবং ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। কৃষকদের উন্নয়নে সরকারের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মেলায় আগত তরুণ কৃষি উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তারা জানান, এই মেলার মাধ্যমে দেশীয় বিলুপ্তপ্রায় ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102