রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা 

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৩ 🪪

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের ফজর আলী ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলম জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সভায় আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সদস্যদের পরিচয়পত্র পরিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা শাখা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম জনি বলেন, “নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মানোন্নয়নে আমরা কাজ করব। সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102