শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফ ও শ্যামলের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে যুবদল নেতা দীন ইসলাম প্রধানের শুভেচ্ছা বিনিময় চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব 

ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। আজ ৯ই জুন (রবিবার) সকালে দক্ষিণ শিয়াচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের (ডিসি অফিস) উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলার নেতা সজীব হোসেন ইবু। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা।

চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সজীব হোসেন ইবু বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা। আজকের এই চারাগাছগুলো ভবিষ্যতে আমাদের ছায়া ও ফল দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ হবে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে গাছ রোপণের পর তা টিকিয়ে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102