সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

সদর উপজেলায় ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭১ 🪪

প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ সদর ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও এলজিইডি সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশ এবং অন্যান্য উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর এ দূরদর্শী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা একে দেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। একইসঙ্গে বায়ুর গুণগত মান উন্নত করে, জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।”

তিনি আরও বলেন, “মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসেও বৃক্ষের অবদান অপরিসীম।”

অনুষ্ঠানের শেষে সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102