বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

ওয়ায়েস করোনি ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের ঈদ উপহার দিল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭২ 🪪

সাংবাদিকদের অধিকার রক্ষা, কল্যাণ ও মানবিক সেবার লক্ষ্যে গঠিত সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাঠপর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যসহ ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের পাতা’র সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

প্রধান অতিথি এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, সমাজে কপিতয় সাংবাদিকদের কারনে আমাদের নানান সমালোচনার মুখোমুখি হতে হয়। সেখানে সাংবাদিক বিদ্যুৎ -এর মত কিছু লোক মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ) নামে ফাউন্ডেশন করে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে দীর্ঘবছর যাবৎ। আমাদের সকলের জীবন উন্নয়নে ধর্মীয় পড়াশোনা করাও জরুরী। মহান হযরত ওয়ায়েস করোনি (রাঃ) জীবনকে ধারণ করে আমাদের জীবন অতিবাহিত হউক।
বর্তমান সময়ে আইনের প্রতি সাধারণ মানুষের অনিহার কথা প্রকাশ করে তিনি আরো বলেন, রামিসা, তক্বী, চঞ্চল, সাংবাদিক সাগর-রুনীসহ সকল হত্যার বিচার দাবি তুলে ধরে বলেন, বিচার ব্যবস্থা যদি সাধারণ মানুষের আস্থার জায়গা না হয় তবে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে। প্রয়োজনী সংশোধন করে দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে। হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যহত থাকুক এ-ই কামনা করছি।
উক্ত আয়োজনের প্রধান আলোচক আফজাল হোসেন পন্টি বলেন, বর্তমানে বিভিন্ন মিডিয়ার মালিকরা ঢাকায় বসে আমাদের কাজে সমালোচনা করেন কিন্তু জেলা প্রতিনিধিদের বেতনের কথা ভাবে না। বদনামের সময় আমরা আগে অথচ আমাদের কাজ -কষ্ট কেউ দেখে না। সবাই অবহেলার চোখে দেখে। বৈষম্য বিভাজন তৈরি করে। সাংবাদিকদের চ্যালেঞ্জ অনুধাবন করা জরুরি। হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সাংবাদিকদের জন্য ভাবনার প্রসংশা করে তিনি এই ফাউন্ডেশনের কর্মকান্ড ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়াজ করোনি রাঃ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, আমি শিক্ষা জীবন থেকেই ধর্মের প্রতি অনুগত হয়ে আল্লাহর রসুল এর প্রেমে যে অন্ধ ছিলো সেই ওয়ায়েস করনী রাঃ এর জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ফাউন্ডেশন গড়ে তুলি এবং এই ফাউন্ডেশন এর মধ্য দিয়ে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে চলছি সেই ১৯৯৮ ইং সাল থেকে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের জন্য এই ঈদ উপহার প্রদান। সবার কাছে দোয়া চাই আমার জীবদ্দশায় সর্বদা যেনো মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে পারি।

এ সময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, এইচ এম সেকান্দার আলী, মোজাম্মেল হোসেন লিটন, সিনি:সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মোঃ আসলাম মিয়া, সাদ্দাম হোসেন মির্জা, শাহিন আহমেদ, সুজন ও শাহ আলম মোল্লা।

এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাইয়ুম খান, মোক্তার, সোনিয়া দেওয়ান প্রীতি, জসিম উদ্দিন, মোঃ লিটন হোসেন, তারেক হোসেন, আক্তার হোসেন, মশিউর রহমান, সেন্টু, জহিরুল, সাজু হোসেন, নূর ইসলাম, শাহজাহান মাসুম, জুয়েল রানা, শাহীন ভান্ডারী, উজ্জ্বল, আয়ান, মিঠুন, জহিরুল ইসলাম, মনির হোসেনসহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102