বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮০ 🪪

সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত চলাচলকারী লেগুনা মালিকরা চালকদল নামক চাঁদাবাজদের কবল থেকে রেহাই পেয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক খায়রুল ইসলাম সজিবের হস্তক্ষেপে বুধবার (২০ মে) বিকেল থেকে বন্ধ হয় চাঁদাবাজি।

লেগুলা মালিক সমিতির সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান পরশ বলেন, গত দেড় মাস ধরে চালক দল নামক একটি ভূঁইফোর সংগঠনের নাম ভাঙিয়ে ওয়াসিম ও সাজু জোর করে লেগুনা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করতো। নিরুপায় হয়ে আমরা লেগুনা মালিকরা নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে বিষয়টি জানাই। তখন তিনি জেলা যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক খায়রুল ইসলাম সজিব ভাইকে দাীয়ত্ব দেন। পরে সজিব ভাইয়ের হস্তক্ষেপে চাঁদাবাজরা সরে যায়। ফলে বুধবার বিকেল থেকে বন্দ হয় চাঁদাবাজি।

এ বিষয়ে বুধবার বিকেলে শিমরাইল মোড়ে লেগুনা মালিকরা একত্র হয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানায়। এখন থেকে লেগুনা মালিক সমিতির লোকজন নিজ দায়িত্বে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে। কোন চাঁদাবাজি যেন না মালিক সমিতির নেতাদের সতর্ক থাকার নির্দেশনা রয়েছে বলে তারা জানায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102