শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

নগরীর নিউ জিমখানার পঞ্চায়েত কমিটির নাম ঘোষণা করলেন- বিভা হাসান সভাপতি ফারুক -সম্পাদক খোরশেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৮৩ 🪪

নারায়ণগঞ্জ নগরীর নিউ জিমখানা এলাকার পঞ্চায়েত কমিটির নাম ঘোষণা করেন নাসিকের সাবেক কাউন্সিলার ও সংগঠন এর প্রধান উপদেষ্টা আফসানা আফরোজা বিভা হাসান। রবিবার (২৪শে মে) বাদ মাগরিব সংগঠনের কার্য্যলয়ে জিমখানা এলাকাবাসীর উদ্দ্যেগে পঞ্চায়েত কমিটি গঠন করে নাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান উপদেষ্টা আফসানা আফরোজা বিভা হাসান বলেন, আমাদের এলাকায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে, এলাকায় বেশ কয়েকটি মাদকের ষ্পট ও ছিনতাই মতো ঘটনা প্রাই ঘটে চলেছে এর কারনে এলাকার বদনাম হচ্ছে।

তিনি আরও বলেন, এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে বাইরে থেকে এসে পার্কে ঘুরতে আসে সাধারণ মানুষ বিভিন্ন সময় ছিনতাই ও লাঞ্চনার স্বীকার হয়।

তিনি আরও বলেন, আমি সবধরনের ভালো কাজে আপনাদের পাশে থাকবো। তবে কেউ যদি পঞ্চায়েত কমিটির নাম ব্যাবহার করে অপরাধ কর্মকান্ড পরিচালনা করেন তাহলে আমি এই উপদেষ্টা পদে থাকবো না।
তিনি আরও বলেন, এখানকার সাধারণ মানুষ আমার স্বামী হাসান কে জিমখানা এলাকাবাসীর কাছে এতো প্রিয় আমি জানতেই পারতাম না। তবে আমি চাই আপনারা এলাকার পরিবেশ ও সমাজের ভালো কাজে আপনারা আমাকে কাছে পাবেন, খারাপ কাজে আমাকে আপনারা আমাকে পাবেন না। আপনার সমাজ কে সুন্দর রাখার জন্য আমাকে যা যা করার প্রয়োজন করবো।

মোহাম্মদ ফারুক আহমেদ ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ১৬নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ খোরশেদ আলম, আল আমিন, মোঃ শাকিল হোসেন, মোঃ ইয়ানুছ মিয়া, মোঃ মিজান, মোঃ জুয়েল হোসেন, মোঃ সায়েম, নবগঠিত পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ সহ প্রমূখ। আলচোনা শেষে পঞ্চায়েত কমিটির শপথ বাক্য পাঠ করেন সংগঠন এর উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন। এরপর আগত অতিথিবৃন্দ ও সংগঠনর নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচছা জানান এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102