বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৫ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় বিএনপি নেতাদের অবৈধ পশুর হাটে উপজেলা প্রশাসন তদন্তে গেলেও তাৎক্ষনিক ভাবে বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি। অবৈধ হাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তদন্তে যাওয়ার পর তাকে ম্যানেজ করার চেষ্টা চালাতে দেখা যায়। তবে স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসালেও উপজেলা প্রশাসন জোড়ালো পদক্ষেপ গ্রহণ না করায় পাশের হাটের ইজারাদারগণ ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (২০ মে) বিকালে বক্তাবলী নদীর পূর্ব পাড়ে পূর্ব গোপালনগর এলাকায় অবৈধ পশুর হাটে তদন্তে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় একটি গর্ত বালু ভরাট করে অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসায় কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা মঈনুল ইসলাম রতন, ফরিদ আহমেদ শিপন, কবির প্রধান সহ আরো অনেকে। তারা নাম মাত্র আবেদন করে সরকারি শিডিউল ছাড়াই সরকারি নিয়মকে তোয়াক্কা না করে গরুর হাট বসিয়ে জমিয়ে তুলেছে। আর লাখ লাখ সরকারি খাতে টাকা জমা দিয়ে ইজারা নিয়ে বৈধ ভাবে হাট বসিয়েছে। অবৈধ পশুর হাটের কারণে বৈধ ইজারাদাররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করছে।

অভিযোগ উঠেছে যেসকল বিএনপি নেতারা অবৈধ পশুর হাট বসিয়েছে তারা জেলা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে হাটটি চালানোর অপচেষ্টা করছে। নতুবা উপজেলা প্রশাসন অবৈধ পশুর হাটে তদন্তে গিয়ে জমজমাট হাটের দৃশ্য দেখতে পেলেও আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অন্য বৈধ ইজারাদাররা এমন অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসি। তারা শুধু মাত্র আবেদন করে সরকারি নিয়মের বাইরে গিয়ে হাট বসিয়েছে। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102