শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ক্রোনী গ্রুপের ‘অবন্তি কালার’র শ্রমিকরা বকেয়া পরিশোধ, কারখানা চালু ও দুই কর্মকর্তার অপসারণ দাবিতে প্রধানমন্ত্রী ও ডিসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮০ 🪪
 নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত ক্রোনী গ্রুপের পোশাক কারখানা ‘অবন্তি কালার টেক্স লিমিটেড’—এর শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনাদি পরিশোধ এবং অবিলম্বে কারখানা চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাপরিচালক রাজিব চন্দ্র ঘোষ ও সহকারী পরিচালক ওমর ফারুকের অপসারণ এবং দপ্তরটির ‘দালাল সিন্ডিকেট’ ভেঙে দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
রবিবার ২৪ মে সকালে শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অবন্তি কালার টেক্সের ভুক্তভোগী শ্রমিকদের একটি প্রতিনিধি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ক্রোনী গ্রুপের অবন্তি কালার টেক্স লিমিটেডের শত শত শ্রমিক-কর্মচারী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য বকেয়া বেতন ও আইনগত পাওনাদি থেকে বঞ্চিত হয়ে চরম অমানবিক ও সুসংকটে দিনাতিপাত করছেন। মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে রেখেছে, যা শ্রম আইনের চরম লঙ্ঘন।
নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাপরিচালক রাজিব চন্দ্র ঘোষ এবং সহকারী পরিচালক ওমর ফারুক শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে উল্টো মালিকপক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এই দুই কর্মকর্তার প্রত্যক্ষ মদদ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102