সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২৪ 🪪

নারায়ণগঞ্জ শহরের জল্লার পাড় এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র, সুইচ গিয়ার ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জল্লার পাড় ব্রীজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাসিন্দা মো: মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এবং নারায়ণগঞ্জ শহরের টান বাজার এলাকার বাসিন্দা হাছান আহম্মেদ জিসান (২৪)। গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদকসহ অন্তত ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালে পুলিশের কাছে গোপন সংবাদ আসে যে, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে জল্লার পাড় ব্রীজে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র (যা সাধারণত মানুষকে অচেতন বা দুর্বল করতে ব্যবহৃত হয়), ২টি সুইচ গিয়ার এবং ৪টি বিভিন্ন সাইজের লোহার রড উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102