বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

বুধবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল কারিগর। বিশেষ করে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের কল-কারখানায় কর্মরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের প্রেরণা দেয়।”

তিনি মে দিবসের এই দিনে আমাদের জোরালো দাবি—শ্রমিকদের জন্য জীবনযাত্রার মানের সাথে সঙ্গতিপূর্ণ সম্মানজনক মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।”

স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে এবং তাদের মানবিক মর্যাদা সুরক্ষিত থাকবে।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জের সকল শিল্প কারখানার শ্রমিক ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে শ্রমিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102