শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি কর্মী কামালের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন: আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ 🪪

বিএনপির দুঃসময়ের লড়াকু সৈনিক, বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী কামাল হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় কামালের নিজ বাসভবনে গিয়ে তাঁর হাতে এই চিকিৎসার অর্থ তুলে দেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে এই অনুদানের অর্থ পৌঁছে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং বিএনপি নেতা মজিবুর রহমান।

কামাল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন,
“বিএনপির তৃণমূলের কর্মীরাই দলের মূল শক্তি। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব সব সময় আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ কামালের উন্নত চিকিৎসার পথ সুগম করবে।”

সহায়তার অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ কামাল হোসেন। তিনি বলেন, “জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে এমনভাবে কেউ পাশে দাঁড়াবে তা কল্পনা
করিনি। কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে
পারি।”

এসময় উপস্থিত নেতৃবৃন্দ কামালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মানবিক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জের অসহায় ও অসুস্থ মানুষের সেবায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102