মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির 

বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭২ 🪪

চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষমান অভিভাবকদের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার ( ২১ এপ্রিল) বন্দরের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব তানজিল ভূঁইয়া শিথিলের ব্যক্তিগত উদ্যোগে এবং জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে এই সেবামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

পানি বিতরণকালে তানজিল ভূঁইয়া শিথিল বলেন, “পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। এই প্রচণ্ড গরমে এবং পরীক্ষার মানসিক চাপে পরীক্ষার্থী ও অভিভাবকদের যেন পানিশূন্যতা বা শারীরিক সমস্যায় পড়তে না হয়, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আমরা আজ বিশুদ্ধ পানি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। জাতীয় ছাত্রশক্তি সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এবং মানবিক কাজে পাশে থাকবে।”

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা প্রত্যাশা করে শুভকামনা জানান। জাতীয় ছাত্রশক্তির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও সাধারণ পথচারীরা। তারা বলেন, তীব্র রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় এমন ঠান্ডা ও বিশুদ্ধ পানির সরবরাহ তাদের অনেক স্বস্তি দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102