মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির  রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৮ 🪪

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষ্যে নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

সোমবার ২০ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। দীর্ঘ শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এই এসএসসি পরীক্ষা। আমি আশা করি, সকল পরীক্ষার্থী অত্যন্ত ধৈর্য, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখবে।”

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “পরীক্ষা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তোমরা সারা বছর যে পড়াশোনা করেছ, সুস্থ ও শান্ত মস্তিষ্কে তার প্রতিফলন ঘটাবে। তোমাদের এই পরিশ্রমের ফল নিশ্চয়ই ভালো হবে।”

একইসঙ্গে তিনি অভিভাবকদের ধৈর্য ধারণ এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করে বলেন, “শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে তাদের সহজভাবে পরীক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে।”

বিবৃতিতে তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান। পরিশেষে তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102