সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির  রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি নারায়ণগঞ্জে ১নং রেল গেটে মার্কেট ও খানপুর কন্টেইনার পোর্ট বন্ধের দাবি নাগরিক আন্দোলনের “নারায়ণগঞ্জে নেই অ্যাফারেসিস প্লাটিলেট মেশিন, ডেঙ্গুতে ঢাকামুখী স্বজনরা’ – আসমাউল হুসনা মহানগর বিএনপির সদস্য সচিবের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বহিষ্কারের মুখে ১৬নং ওয়ার্ড সভাপতি নারায়ণগঞ্জে ৫নং ঘাটে নৌ পুলিশের অভিযান: ৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উদযাপন

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাস ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার (১৯ এপ্রিল) রাত ১০:৫০ ঘটিকার সময় উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.আইচ.এম সালাউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শফিকুল ইসলাম (৩৪), মোঃ দেলোয়ার হোসেন (৩৭), মোঃ মোস্তাকিম (২২), মোঃ শাহআলম ওরফে মধু (৩৮) এবং মোঃ রিপন (২৮)। গ্রেপ্তারকৃতরা রূপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্নগোপস্থ রংপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকাগামী একটি পুরাতন বাসসহ (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) ডাকাত চক্রটিকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ধারালো ছোরা এবং ১টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.আইচ.এম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা মহাসড়কে যাত্রীবেশে বাসে উঠে বা নির্জন স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102