রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে আজ শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’।

পরিবেশবান্ধব পাটের বহুমুখী ব্যবহারের প্রসার এবং দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর এই মেলার
আয়োজন করেছে।

সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের
মাননীয় সংসদ সদস্য আবুল কালাম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাটপণ্যের বহুমুখীকরণ ও এর ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবি। পরিবেশ
রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি পণ্যের প্রসার ঘটাতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি পাটশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের
মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির। বক্তারা পাটপণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি এবং দেশীয় কারিগরদের নিপুণ কাজের ভূয়সী প্রশংসা করেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের উৎপাদিত বৈচিত্র্যময় পাটজাত পণ্য নিয়ে স্টল
সাজিয়েছেন। পাটের তৈরি দৃষ্টিনন্দন ব্যাগ, জুতা, ঘর সাজানোর সামগ্রী, অফিস সরঞ্জামসহ বিভিন্ন আধুনিক ও ব্যবহারিক পণ্যের সমাহার মেলায় আগত দর্শনার্থীদের নজর কাড়ছে।

সংশ্লিষ্টরা জানান, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা আয়োজনের মূল লক্ষ্য হলো পাটের তৈরি বহুমুখী পণ্যের জনপ্রিয়তা বাড়ানো এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়া। স্থানীয় বাসিন্দারা ছুটির দিনে এমন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে
অংশগ্রহণ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102