সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির  রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি নারায়ণগঞ্জে ১নং রেল গেটে মার্কেট ও খানপুর কন্টেইনার পোর্ট বন্ধের দাবি নাগরিক আন্দোলনের “নারায়ণগঞ্জে নেই অ্যাফারেসিস প্লাটিলেট মেশিন, ডেঙ্গুতে ঢাকামুখী স্বজনরা’ – আসমাউল হুসনা মহানগর বিএনপির সদস্য সচিবের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বহিষ্কারের মুখে ১৬নং ওয়ার্ড সভাপতি নারায়ণগঞ্জে ৫নং ঘাটে নৌ পুলিশের অভিযান: ৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উদযাপন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান

হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬০ 🪪

হাম ও রুবেলার মতো মারাত্মক রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, “আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। এই মারাত্মক হুমকি থেকে শিশুদের রক্ষা করার একমাত্র কার্যকর ও বৈজ্ঞানিক উপায় হলো সময়মতো টিকা প্রদান।”

তিনি আরও বলেন, “সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রত্যন্ত অঞ্চলের একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আপনার সচেতনতাই আপনার সন্তানকে সারাজীবনের জন্য পঙ্গুত্ব বা অকাল মৃত্যু থেকে রক্ষা করতে পারে। নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুকে নিয়ে আসুন এবং হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করুন।”

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান ক্যাম্পেইনের কারিগরি দিক তুলে ধরেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, অভিভাবক এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। টিকাদান শেষে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ দোয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102