সভায় আগামী ২৩ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১লা মে ‘মহান মে দিবস’ পালন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার ২৫০০ সদস্যকে নিয়ে গঠিত হতে যাওয়া এই পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ড থেকে আগত সিএনজি চালকদের নিয়ে মহানগরী কমিটি গঠনের রূপরেখা নিয়েও আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, “আপনাদের সুখ-দুঃখের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি। চালক ও মালিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ খোরশেদ আলম রবিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক নেতা এরশাদ খান ও নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি চালক ও মালিক জয়নাল আবেদীন শান্ত, মোঃ জাফর, সিরাজুল ইসলাম ও শ্রী বল হরি বর্মন সহ স্থানীয় সিএনজি মালিক ও চালক প্রতিনিধিরা। বক্তারা আগামী ২৩ তারিখের কমিটি গঠন প্রক্রিয়াকে সুষ্ঠু ও সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।