শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন খানকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
​শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি। পরিদর্শনকালে মাওলানা মইনউদ্দিন আহমাদ বেশ কিছু সময় অসুস্থ নেতার পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
​এ সময় জামায়াত নেতা আনোয়ার হোসেন খানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। তিনি বলেন, রাজনীতিতে প্রবীণ এই ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য এবং তার মতো অভিজ্ঞ নেতাদের সুস্বাস্থ্য দেশের জন্য মঙ্গলজনক।
এসময় আরো উপস্থিত ছিলেন ​নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সেক্রেটারি আবদুস সবুর খান সেন্টু ও ​স্থানীয় ও রাজনৈতিক পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
​সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ার হোসেন খানের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102