শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ 🪪

“মানব সেবাই হলো পরম ধর্ম”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের সৌজন্যে শুক্রবার (১৭ এপ্রিল) এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বন্দর উপজেলার মিরকুন্ডি বিবিজোড়া এলাকার পরেশ সাধু’র আশ্রমে ‘অল্টারনেট মেডিকেয়ার অব সোসাইটি’র আয়োজনে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন অল্টারনেট মেডিকেয়ার সোসাইটির চেয়ারম্যান চিকিৎসক সজ্জিত কুমার দাস। সেবা নিতে আসা সাধারণ রোগীরা জানান, দীর্ঘ দিন ধরে তারা আবু জাফর বাবুলের উদ্যোগে এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আসছেন। তবে মাঝে গত দুই মাস এই কার্যক্রম বন্ধ থাকায় তারা অসুবিধায় ছিলেন। আজ পুনরায় সেবা ও ঔষধ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

সেবা কার্যক্রম সম্পর্কে চিকিৎসক সজ্জিত কুমার দাস জানান, “পবিত্র রমজান এবং জাতীয় নির্বাচনের কারণে বন্ধু আবু জাফর বাবুল ব্যবসায়িক কাজে অত্যন্ত ব্যস্ত থাকায় গত দুই মাস আমাদের যোগাযোগে কিছুটা ঘাটতি ছিল। ফলে ঔষধের অভাবে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। তবে বন্ধুর প্রতি সম্মান রক্ষা এবং এলাকার অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে আজ আমি ব্যক্তিগত উদ্যোগে এই সেবা কার্যক্রম পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “অভাবী মানুষের জন্য এই ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রাখা একা কোনো ব্যক্তির পক্ষে কঠিন। তাই সমাজের বিত্তবানদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই মানবিক কাজে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কোনো দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।”

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে এলাকাটিতে নিয়মিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছেন আবু জাফর আহম্মেদ বাবুল ও চিকিৎসক সজ্জিত কুমার দাস। এলাকার সাধারণ মানুষের কাছে এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102