সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২৮ 🪪

আসন্ন এসএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া মাহফিল এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা চাই শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করুক।”

থানা শাখার সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেলসহ প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102