বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১৬ 🪪

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আল-আমিন প্রধান দলের একটি গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকা সত্ত্বেও বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপুর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছেন। তার এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করছে দলীয় হাই কমান্ড।

লিখিত পত্রে নেতৃবৃন্দ জানান, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে উত্থাপন করার নিয়ম থাকলেও আল-আমিন প্রধান তা না করে প্ররোচিত হয়ে জনসমক্ষে মিথ্যাচার ও প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছেন। বিষয়টিকে ন্যাক্কারজনক ও চরম সংগঠন বিরোধী কার্যকলাপ হিসেবে অভিহিত করেছে সদর থানা বিএনপি।

নোটিশে আল-আমিন প্রধানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অথবা লিখিতভাবে এই ধরনের অপপ্রচারের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলের গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102