শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ মজিবুর রহমান: জেলা শাখার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১১ 🪪

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ মজিবুর রহমানকে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তাকে সম্মানিত করায় নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের পল্লী চিকিৎসকদের অধিকার আদায় এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখায় তাকে এই সম্মানজনক পদে আসীন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডাঃ মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য আমি কেন্দ্রীয় কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান কেবল আমার একার নয়, এটি নারায়ণগঞ্জের প্রতিটি পল্লী চিকিৎসকের অর্জন। গ্রামের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে পল্লী চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি কেন্দ্রীয়ভাবে কাজ করার মাধ্যমে সারা দেশের পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকব।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পল্লী চিকিৎসকরা তৃণমূলের অতন্দ্র প্রহরী। আমার লক্ষ্য হবে আধুনিক চিকিৎসার সাথে পল্লী চিকিৎসকদের যোগসূত্র স্থাপন করা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। এই নতুন পথচলায় আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ডাঃ মজিবুর রহমান কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, তাঁর মেধা ও অভিজ্ঞতায় সারা দেশের পল্লী চিকিৎসকদের কল্যাণে এবং পেশাগত মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102