বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন মহানগরীর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান। একজন সিনিয়র নেতার প্রতি তৃণমূল পর্যায়ের একজন নেতার এমন শিষ্টাচারবহির্ভূত আচরণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তজনা বিরাজ করছে।

সম্প্রতি আল আমিন প্রধান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে অ্যাডভোকেট টিপুকে চরমভাবে গালিগালাজ করে লেখেন, “টিপু কে আমার স্কুলে ভর্তি করে দিয়েন তো। এই কুকুরের বাচ্চা কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমারই অকে সিখান লাগবে লাগবো।”

তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। মহানগর বিএনপির দ্বিতীয় শীর্ষ পদের একজন নেতাকে নিয়ে এমন অশ্লীল শব্দ ব্যবহার করায় হতবাক হয়েছেন দলের সাধারণ নেতাকর্মীরা। তারা একে চরম রাজনৈতিক ঔদ্ধত্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, “একটি বৃহত্তর রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাকে নিয়ে এমন অকথ্য গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।”

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলে আলোচনা চলছে যে, আল আমিন প্রধানের এই মন্তব্য কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দলের অভ্যন্তরীণ বড় কোনো কোন্দলের বহিঃপ্রকাশ। অনেক নেতাকর্মী আল আমিন প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে ভুল বার্তা দিচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে মহানগর বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102