সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩১৯ 🪪

নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম তাঁরা মিয়া (তারু সরদার)-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

এক শোক বার্তায় হীরা সরদার বলেন, “মরহুম তাঁরা মিয়া (তারু সরদার) ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নারায়ণগঞ্জে বিএনপির ভিত্তি মজবুত করতে তিনি যে ত্যাগ ও শ্রম দিয়ে গেছেন, তা দল ও সাধারণ মানুষ চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি কেবল একজন দক্ষ সংগঠকই ছিলেন না, বরং একজন সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন।”

হীরা সরদার আরও উল্লেখ করেন, “তারু সরদারের মতো ত্যাগী ও আদর্শবান নেতাদের দেখানো পথেই আজকের নারায়ণগঞ্জ বিএনপি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হওয়ার নয়। বর্তমান প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য তার জীবন ও আদর্শ এক বড় অনুপ্রেরণা।”

শোক বার্তার শেষে হীরা সরদার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া প্রার্থনা করেন। একইসাথে তিনি মরহুমের পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102