রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

মুন্সিগঞ্জের প্রাকৃতিক ও ঐতিহাসিক জনপদে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ 🪪
প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে সমৃদ্ধ জেলা মুন্সিগঞ্জের বিভিন্ন নান্দনিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। দিনব্যাপী এক বিশেষ আউটিংয়ে অংশ নিতে সংগঠনটি মুন্সিগঞ্জকে বেছে নেয়।
​শনিবার (০৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের সনাতন পাল লেন (বোস কেবিন) এলাকা থেকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবীন ও প্রবীণ আলোকচিত্রীরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
​আউটিং জন্য নির্ধারিত রুট অনুযায়ী, আলোকচিত্রীরা প্রথমেই পরিদর্শন করেন সিরাজদিখান উপজেলার মালখানগর সংলগ্ন প্রাচীন শিব মন্দির। এরপর শ্রীনগর চকবাজারের উত্তর দিকের কুমারপাড়া ও বাঁশপট্টি এলাকায় গ্রামীণ জীবন ও লোকজ শিল্পের ছবি ক্যামেরাবন্দি করেন তারা।
​পরিদর্শনকালে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হন সাংবাদিকরা। এরপর তারা পর্যায়ক্রমে শ্যামসিদ্দি ইউনিয়নের বিখ্যাত শিব মঠ, রাঢ়িখাল ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানি স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মভিটা ও শ্রীনগর থানা এলাকা পরিদর্শন করেন।
​বিকেলের দিকে আলোকচিত্রীরা কয়কীর্ত্তন কালী মন্দির, বিক্রমপুর জাদুঘর এবং ভাগ্যকুলের বিখ্যাত জমিদার যদুনাথ রায় বাহাদুরেরর বাড়ির স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক নিদর্শনসমূহ ক্যামেরায় ধারণ করেন। দিনব্যাপী এই ভ্রমণে শ্রীনগরের তিন দোকান বাজার এলাকার মনির হোটেলে মধ্যাহ্নভোজ শেষ করে ছনবাড়ী হয়ে তারা মুন্সিগঞ্জ সদর ঘুরে পুনরায় নারায়ণগঞ্জে ফিরে আসেন।
​পুরো কার্যক্রমটি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক ও বিশিষ্ট আলোকচিত্রী প্রনব কৃঞ্চ রায়ের সার্বিক পরিচালনায় সম্পন্ন হয়। সাংবাদিক  দিলীপ কুমার মন্ডল, বাংলাবাজার পত্রিকার  সাংবাদিক ইউসুফ আলী প্রধান উত্তম দাস, প্রবীর কুমার সাহা, জীবন বিস্বাস, মো আলম মিয়া, মো বাবুল মিয়া, যায়যায়দিন সাংবাদিক নজরুল ইসলাম, বাংলার চোখ পত্রিকা সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102