শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল ২০২৬) শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।

অভিযানকালে ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ এবং ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটিতে ভয়াবহ সব অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে রয়েছে—বৈধ লাইসেন্স ছাড়াই বছরের পর বছর কার্যক্রম পরিচালনা, চরম অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানের অনুপস্থিতি। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং ‘মিতু ক্লিনিক’-কে ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও সমন্বয়ে এই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102