সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা

নিরাপদ সড়কের চেয়ে সচেতন নাগরিক গড়ে তোলা বেশি জরুরি’: ছাত্রদল নেতা সাগর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৫০ 🪪

একটি উন্নত ও নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য কেবল নিরাপদ সড়ক আন্দোলন নয়, বরং সচেতন নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে মোহাজ্জেম হোসেন সাগর বলেন, “আমরা প্রায়ই নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আন্দোলন করি। কিন্তু আমরা কেউই একটি সচেতন সমাজ ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলার জন্য সেভাবে কাজ করি না। আমার মনে হয়, নিরাপদ সড়কের জন্য আন্দোলনের চেয়ে সচেতন নাগরিক গড়ে তোলার আন্দোলন আজ বেশি প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, একটি দেশের আইন ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তিনি বলেন, “একটি দেশের সচেতন নাগরিকরাই পারে একটি উন্নত, বসবাসযোগ্য ও নিরাপদ রাষ্ট্র গড়ে তুলতে। নাগরিকরা যদি ট্রাফিক আইন এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হন, তবে সড়কগুলো এমনিতেই নিরাপদ হয়ে উঠবে।”

বক্তব্যের শেষে তিনি তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা শুধু নিরাপদ সড়ক নয়, বরং একেকজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি। তবেই দেশ ও জাতি সমৃদ্ধ হবে।”

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি মানসিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনা রোধসহ রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102