রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৯৭ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ” ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাঁদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাঁদের বীরত্বগাথা আমাদের চিরকাল অনুপ্রেরণা যোগাবে।”

মোহাম্মদ মিন্টু আরও বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে আমার দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষের প্রতি। আমরা যদি যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করি, তবেই শহীদদের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।”

তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আসুন, স্বাধীনতার এই দিনে আমরা শপথ নেই—দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়াই হোক আমাদের লক্ষ্য।”

পরিশেষে তিনি দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102