শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ

কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২১৮ 🪪

এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে এই জামাত অনুষ্ঠিত হয়।

​প্রথম জামাতে ইমামতি করেন কাশিপুর দেওয়ান বাড়ি বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মুফতি শরিফুল হক আশরাফী। নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে রমজানের তাৎপর্য ও ঈদের জামাতের ফজিলত নিয়ে বয়ান পেশ করেন।

​কাশিপুর ঈদগাহে এবার পর্যায়ক্রমে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাতে দল-মত নির্বিশেষে কাশিপুরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং এরপর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102