সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মামলায় ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে তিতাসের অভিযান: অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে তবে অধরাই মূল অপরাধীরা নারায়ণগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশে হীরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ডের শোডাউন জাকির খানের ৫৪তম জন্মদিন: দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদ সমাবেশ: ১৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে আরিফের শোডাউন মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান  

মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩৮ 🪪
পবিত্র রমজানকে কেন্দ্র করে মানবিক সহমর্মিতার অংশ হিসেবে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। রমজানের তৃতীয় দিনের মতো এদিনও অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তার উদ্যোগে নগরীর ১০ নং ওয়ার্ড এবং বন্দরের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ১৩০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রতি পরিবারের হাতে পরিবারকে এক কেজি করে মাংস  দেওয়া হয়, যাতে রমজানের সময়ে তাদের খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়।
রমজানের মূল শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সমাজে আরও জাগ্রত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। সামাজিক দায়িত্ববোধ থেকে মাসুদুজ্জামান প্রতি বছরই পবিত্র রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরও পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি তদারকি টিম গঠন করা হয়েছে।
তাদের প্রস্তুত করা তালিকার ভিত্তিতে নির্ধারিত পরিবারের মাঝে সুশৃঙ্খল পরিবেশে মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়, যাতে সহায়তা বণ্টনে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকে।
সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, রমজান আমাদের আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস মানুষকে অন্যের কষ্ট উপলব্ধি করার সুযোগ করে দেয়। তিনি মনে করেন, সমাজের সচ্ছল ও বিত্তবানরা যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক সহজ হয়ে যাবে। তার প্রত্যাশা—রমজানের সময় অন্তত কোনো পরিবার যেন ইফতার বা সেহরিতে খাদ্য ও পুষ্টির অভাবে কষ্ট না পায়। এ ধরনের ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাংস বিতরণ কর্মসূচিতে সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষেই মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং রমজানের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আতাউর রহমান মুকুল,মম হাজী মো. মনির হোসেন সরদার,  এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজান উপলক্ষে চলমান এই মাংস বিতরণ কর্মসূচিও মাসব্যাপী অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102