রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২৩ 🪪

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বালুরমাঠ এলাকার ব্লু পেয়ার রেস্তোরাঁয় এই সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো.আবুল বাসার, সংগঠনের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। বেসরকারি স্বাস্থ্য খাতের উন্নয়নে ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়া ইফতার মাহফিলটি বিভিন্ন পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102