বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

রমজানে শ্রমজীবী মানুষের মাঝে সাবেক কাউন্সিলর শকুর উদ্যোগে  উন্নত মানের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ 🪪

পবিত্র মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে নারায়ণগঞ্জে খেটে খাওয়া, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের ডন চেম্বার এলাকায় অবস্থিত ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে ঘরে ফেরা রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে রাতে এই উন্নত মানের খাবার তুলে দেওয়া হয়। খাবার হাতে পেয়ে অসহায় মানুষগুলোর চোখে-মুখে স্বস্তির ছাপ দেখা যায়।

খাবার বিতরণকালে এক সংক্ষিপ্ত ও আবেগঘন বক্তব্যে সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের ত্যাগ, সংযম ও একে অপরের প্রতি সহমর্মিতার শিক্ষা দেয়। সারাদিন রোজা রেখে কিংবা হাড়ভাঙা পরিশ্রম করে যেসব খেটে খাওয়া মানুষ রাতে একটু ভালো খাবারের সন্ধান করেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি জনপ্রতিনিধি থাকি বা না থাকি, ১২নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি আশা করি, সমাজের বিত্তবানরাও এই পবিত্র মাসে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসবেন।”

এই মহতী আয়োজনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শওকত হাসেম শকুর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত বিএনপি নেতারা বলেন, সাধারণ মানুষের যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে শহীদ জিয়ার সৈনিকরা সবসময় রাজপথে থেকে এভাবেই মানুষের সেবা করে যাবে।

অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে শ্রমজীবী মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়। সাধারণ মানুষের কল্যাণার্থে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102