শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

নবনিযুক্ত এমপি ও চেম্বার সভাপতি দিপু ভূঁইয়াকে প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৫ 🪪

নারায়ণগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান (দিপু ভূঁইয়া)-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে উপস্থিত হয়ে চিকিৎসক ও ক্লিনিক মালিকদের একটি প্রতিনিধি দল তাকে এই শুভেচ্ছা জানান।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলার স্বাস্থ্যখাতের উন্নয়ন ও বেসরকারি চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয় এবং উভয় পক্ষ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম। এছাড়াও প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক নাসির হায়দার চৌধুরী, রব শিকদার, মনিরুজ্জামান, বাবু সারওয়ার, আলিনুর শরীফ শামীম, মাহমুদা আসমা, হিমেল প্রমুখ।

নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া তাকে অভিনন্দন জানাতে আসা চিকিৎসক ও চিকিৎসাখাতের সাথে জড়িত সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102