সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

সরকারি তোলারাম কলেজে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ 🪪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন – তোলারাম কলেজ শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার সকাল ৯ টায় তোলারাম কলেজ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি সাইদুর রহমান, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা,কলেজ শাখার সদস্য আবু তালহা,জাহিদ,সুমাইয়া বাবলী, সুমাইয়া, সিয়াম সরকার এবং ভোলাইল অঞ্চলের সদস্য আকিব সহ অন্যান্য সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন,
আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার।
১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনা ও আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করেছে।
ভাষা শহীদদের আদর্শ ধারণ করে সাম্য, ন্যায় ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম তার বক্তব্যে বলেন ,
মহান ভাষা আন্দোলনে রাজপথে বুক পেতে দেওয়া বরকত, সালাম, রফিকসহ সকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ মাতৃভাষার মর্যাদা রক্ষা পেয়েছে। এই আন্দোলন কেবল ভাষার অধিকার ছিল না, এটি ছিল সমতা, ন্যায় এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার এক অকুতোভয় সংগ্রাম। ভাষা শহীদদের আদর্শকে আলোকবর্তিকা মেনে আমরা মাতৃভাষার শুদ্ধ চর্চা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞা করছি।
জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান তার বক্তব্যে বলেন,
৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তি সংগ্রামের সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, যাঁদের মহান আত্মত্যাগ আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন অনুপ্রেরণা। আমরা অঙ্গীকার করছি, শহীদদের সেই রক্ত বৃথা যেতে দেবো না এবং মাতৃভাষায় বিজ্ঞানভিত্তিক ও জনমুখী শিক্ষা নিশ্চিতসহ শিক্ষার্থীদের সকল স্বার্থ রক্ষায় রাজপথে আপসহীন থাকবো।
তিনি আরো বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হোক,একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সকল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়া।
ভাষা শহীদদের আদর্শকে ধারণ করে শিক্ষা, সংস্কৃতি ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশ ছাত্র ফেডারেশন – নারায়ণগঞ্জ জেলা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের লড়াই অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞা করছি
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102