সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসিকের সীমানা বর্ধিতকরণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে জেলা প্রশাসকের উপস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ

নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়ে তোলা হবে: আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ 🪪
নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, ৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। যদি এই আসনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা হবে। সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
গণসংযোগকালে এসময় উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর- রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,  সোহেল রানা, সোহাগ ভূঁইয়া,  উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থকবৃন্দ।
পথসভা ও গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়তে থাকা জনসমর্থনের প্রতিফলন বলে মনে করছেন নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102