শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বন্দরে আবু জাফর বাবুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ 🪪

‘মানব সেবাই পরম ধর্ম’—এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জের বন্দরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল। তার ব্যক্তিগত উদ্যোগে ও দিকনির্দেশনায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩শে জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্দর উপজেলার মিরকুন্ডি বিবিজোড়া এলাকার পরেশ সাধুর আশ্রমে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে আসা প্রায় অর্ধশতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।

এদিন চিকিৎসা সেবা প্রদান করেন চেয়ারম্যান অব মেডিকেয়ার সোসাইটির বিশিষ্ট চিকিৎসক ডা. সজ্জিত কুমার দাস।

চিকিৎসা নিতে আসা স্থানীয় সাধারণ রোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “আবু জাফর বাবুল সাহেবের উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা ও ঔষধ পাচ্ছি। বর্তমান সময়ে যখন চিকিৎসার খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হয়, তখন উনার এই নিঃস্বার্থ সেবা আমাদের অনেক বড় উপকার করছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে উনার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করি।”

আয়োজক সূত্রে জানা গেছে, আবু জাফর আহম্মেদ বাবুলের এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মূলত অবহেলিত ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102