সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ 🪪

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে শহরের মাসদাইর এলাকার মসজিদ ও মাদ্রাসায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা ও সরকারি কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান রিফাতের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

কর্মসূচির শুরুতে মাসদাইর ছোট কবরস্থান সংলগ্ন সরদার বাড়ি মসজিদে মোনাজাত করা হয়। পরবর্তীতে বেকারির মোড় এলাকার আল মাদ্রাসাতুল মাদানিয়া সিরাজুল উলুম মাদ্রাসায় কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী এবং এদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। মহান আল্লাহর দরবারে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আয়োজক ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত বলেন, “দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা আজ এতিম শিশু ও সাধারণ মুসল্লিদের নিয়ে দোয়ার আয়োজন করেছি। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার উচ্চ মাকাম ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ ফরিয়াদ জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102